Posts

Showing posts from January, 2024

রাখাল ও ছোট পরি

Image
                  👉 রাখাল ও ছোট পরি👈 চারদিকে পাহাড়ঘেরা উপত্যকার মাঝে ছিল অপূর্ব সুন্দর এক সরোবর।mdbayzed01.blogsptop সেই সরোবরের তীরে প্রতি বছর গ্রীষ্মকালে বেড়াতে আসে সাত পরি, সাত বোন। তারা ডানাগুলো একটা গাছের তলায় রেখে পানিতে আনন্দ করে বেড়ায়। জনশূন্য চারপাশ। ঠিক সাত দিন ধরে আনন্দ করে আবার ডানাগুলো পরে উড়ে যায় তাদের নিজের দেশে। এদিকে কাছাকাছি যে কিছু গ্রাম আছে সে খবর তারা না রাখলেও পরিদের সব খবর রাখে সেই গ্রামেরই এক রাখাল ছেলে। সে গরু চরায়, বাঁশি বাজায় আর দূর থেকে দেখতে থাকে পরিদের কাণ্ডকারখানা। একসময় তার খুব ভালো লেগে যায় সবচেয়ে ছোট পরিটিকে। কী অপরূপ মিষ্টি চেহারা! ওকে দেখলেই রাখালের বাঁশিতে বেজে ওঠে স্বর্গীয় সব সুর। দূর থেকে পরিরা তা শোনে আর অবাক হয়ে ভাবে এমন সুন্দর সুর কে বাজায়। এ সুর তো তাদের দেশের পাখিদেরও অজানা! তারা মুগ্ধ হয়ে শোনে, কিন্তু রাখাল থাকে আড়ালে, তাকে কেউ দেখতে পায় না। একবার হলো কী, রাখালের মাথায় একটি দুষ্টবুদ্ধি জাগল। পরিরা যখন স্নানে ব্যস্ত, সে চুপিচুপি এসে দাঁড়াল সেই গাছতলায়, যেখানে খুলে রাখা আছে পরিদের ডানাগু...

মোরগ চোর

Image
😆😆😆😆 মোরগ চোর😆😆😆😆 এক চোর চুরি করতে এসেছে। সারা বাড়ি খুঁজে একটা মোরগ ছাড়া কিছুই পেল না। চোর সেটাকে নিয়েই ফিরে এলো। পরের দিন যখন মোরগটা জবাই করতে গেল সে চোরকে কাকুতি-মিনতি করে বলল, আমাকে মেরো না। আমি লোকের অনেক উপকার করি । আমি সবাইকে ভোরবেলা ঘুম থেকে জাগিয়ে তুলি বলে মানুষ অনেক বেশি কাজ করার সুযোগ পায়। চোর বলল, আরে উজবুক, সেই জন্যই তো তোকে খতম করা দরকার। সবাই জাগলে আমরা চুরি করার সুযোগই পাব না । উপদেশ: দুষ্টু মানুষকে ভালো উপদেশ দিয়ে লাভ নেই।